Hazrat Khajar Bashir Unani Ayurvedic Medical College and Hospital

‎✅আবহমান আয়ুর্বেদ চিকিৎসা ধারায় ডক্টর খাজা নাসীরুল্লাহ্ ছিলেন অনন্য চিকিৎসক।।

‎প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরত খাজা নাসীরুল্লাহ্ উপমহা‌দে‌শের একজন প্রখ‌্যাত ডক্টর, আয়ু‌র্বেদ চি‌কিৎসক,লেখক,গ‌বেষক,ভেষজবিজ্ঞানী,
‎রসশাস্ত্রবিদ, আয়ুর্বেদ আচার্য, আয়ুর্বেদরত্ন,সমাজ‌সেবক, মানবদরদি,সাংস্কৃ‌তিক ব‌্যা‌ক্তিত্ব ও সু‌ফিবাদী আধ্যাত্মিক ইসলামিক চিন্তাবিদ ছিলেন।

‎তিনি ১৯৭১ সালে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের অন্তর্গত এক সম্ভ্রান্ত মুসলিম পীর পরিবারে জন্ম গ্ৰহণ করেন।।

‎তাহার শিক্ষাজীবনের হাতেখড়ি হয়েছিল আরবি পড়ার মাধ্যমে নিজস্ব পারিবারিক  মক্তবে, পরবর্তীতে কামালপুর কো-অপারেটিভ হাই স্কুল থেকে এসএসসি এবং সরকারী কিয়ামতউল্লাহ  ডিগ্রি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

‎এরপর তিনি মোমেনশাহী আয়ুর্বেদিক কলেজ থেকে (২য়স্ট্যান্ড-১৯৯৮ ঢাকা)  ডিএএমএস ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ছাত্র জীবন থেকেই মানবসেবায় ব্রতি হন এবং মানুষের দুর্ভোগ,দুঃখ- কষ্ট ও অসুখ দূর করার জন্য বিনা ভিজিটে রোগী দেখতেন।। পরবর্তীতে তিনি উচ্চ শিক্ষা লাভের জন্য ভারতে চলে যান সেখানে ভারতের বিখ্যাত J.B. Ray State Ashtango Ayurvedic Medical college-এ আয়ুর্বেদ বিভাগে স্নাতক কোর্সে ভর্তি হন এবং তা কৃতিত্বের সহিত সম্পন্ন করেন। সেই সময়ই তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ রসশাস্ত্রবিদ কবিরাজ বিজয়কালী ভট্টাচার্যের সঙ্গ লাভ করেন।। সেই সময় তিনি “চিরঞ্জীব বনৌষধী” গ্ৰন্থের অপ্রকাশিত ১২তম ও ১৩তম খন্ডের শ্রুতিলেখক হিসেবে কাজ করেন। 

‎তিনি Indian Board of Alternative Medicine এর অধীনে Alternative Medicine-এ M.D ডিগ্রি লাভ করেন এবং Medical Herbalism in Alternative Medicine -এর উপর গবেষণার ফলস্বরূপ ২০১৫ সালে পিএইচডি অর্জন করেন।।

‎উচ্চতর ডিগ্রি (ডবল পিএইচডি) অর্জন শে‌ষে দে‌শে ফি‌রে প্রাচীন আয়ু‌র্বেদ চিকিৎসা প্রদ্ধতি ও  আয়ুর্বেদ চর্চায় মনোনিবেশ করেন।

‎এরই ধারাবাহিকতায় ডক্টর খাজা নাসীরুল্লাহ্  বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন এর অধীন হযরত খাজার বশীর ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সাথে বিশ্ব নন্দিত “পঞ্চকর্ম সেন্টার” গড়ে তুলেন । তিনি  আয়ুর্বেদিক মেডিসিন ও রসশাস্ত্রের উপর গবেষণা করে সাফল্য অর্জন করে বিশ্বব্যাপি পরিচিতি লাভ করেন।।
‎ভারত সরকারের পক্ষ থেকে বিস্তর গবেষণা ও Alternative Medicine-এর উপর বিশেষ অবদানের জন্য ২০১৫ সালের ১ লা জুলাই Indian Board of Alternative Medicine তাকে “স্বর্ণপদকে” ভূষিত করেন।। এছাড়াও
‎ওয়াল্ড গ্ৰোবাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ইন আয়ুর্বেদ ইন্ডিয়া।
‎আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড (ডব্লিউএএস) ইন্ডিয়া এবং আজীবন সম্মাননা পদকে ভূষিত হন নূর মজিদ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ।
‎স্বর্ণকমল, আয়ুর্বেদ আচার্য, আয়ুর্বেদরত্ন,লেখক,গবেষক হিসেবে সুখ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

‎এই পরিপূর্ণ মহামানব পৃথিবীতে সবার মাঝে চির স্মরণীয় হয়ে থাকবে।। তার জীবনের অসামান্য অবদান সবাই গভীরভাবে স্মরণ করবে এবং সকল মানবের অনুপ্রেরণা হয়ে থাকবেন চিরকাল।। তার অকাল ওফাত বরণে আমরা বাক রুদ্ধ। ‎

‎ডক্টর খাজা নাসীরুল্লাহ্ উপাধিঃ-

‎✅স্বর্ণপদক প্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ আয়ুঃ লেখক ও গবেষক
‎প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডক্টর ডাক্তার খাজা নাসীরুল্লাহ্
‎এসএসসি এইচএসসি
‎ডিএএমএস  (দ্বিতীয় স্ট্যান্ড-১৯৯৮ ঢাকা) বিএএমএস (ইন্ডিয়া), এমডি, পিএইচডি (ডবল)। ইন্ডিয়া, অধ্যক্ষ হযরত খাজার বশীর ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
‎চেয়ারম্যান, হযরত খাজার বশীর ইউ/এ শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ।
‎ব্যক্তিগত চিকিৎসক,জনাব প্রমথ কুমার (শিক্ষা এটাচী), ভারতীয় হাই কমিশন,ঢাকা।
‎ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আয়ুর্বেদিক
‎মেডিকেল এসোসিয়েশন,ময়মনসিংহ বিভাগ।

‎অ্যাওয়ার্ডঃ স্বর্ণকমল,আয়ুর্বেদ আচার্য,আয়ুর্বেদরত্ন ইন্ডিয়া, গোল্ড মেডেলিস্ট (আইবিএএম) ইন্ডিয়া,
‎ওয়াল্ড গ্লোবাল এক্সিলেন্সি এ্যাওয়ার্ড ইন আয়ুর্বেদ ইন্ডিয়া।
‎ আজীবন সম্মাননা এ্যাওয়ার্ড (ডব্লিউএএস) ইন্ডিয়া এবং আজীবন সম্মাননা পদক,নূর মসজিদ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ।